1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উপজেলা জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ভাঙচুর-অগ্নিসংযোগ ২ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ : ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড এনসিপি নেতা ইমরানকে অব্যাহতি আগামীকাল জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাত্রলীগের চেয়েও খারাপ পরিণতি হবে ছাত্রদলের: সারজিস আলম সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি, চাপ সৃষ্টি করছি: ডা. তাহের কৃষক কার্ড: ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ জুলাই গণ-অভ্যুত্থান: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী-মন্ত্রীদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার উখিয়া’র সিকদার বিল সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে এমপি শাহজাহান চৌধুরী

উখিয়ার ইউএনও পান্না আক্তারের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/০৮/২০২৬ ২:৫৩ পিএম

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারের নাম, ছবি ও পদবি ব্যবহার করে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে আর্থিক লেনদেনের অনুরোধসহ প্রতারণামূলক বার্তা পাঠাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানিয়ে সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার এক সতর্কীকরণ বার্তায় ইউএনও পান্না আক্তার জানান, প্রতারক চক্র তার পরিচয় ব্যবহার করে বিভিন্ন মোবাইল নম্বর থেকে অর্থ দাবি কিংবা অনাকাঙ্ক্ষিত বার্তা পাঠাচ্ছে। এসব নম্বর বা বার্তার সঙ্গে উপজেলা প্রশাসনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

ইউএনও পান্না আক্তার বলেন, “আমার নাম, ছবি ও পদবি ব্যবহার করে একটি প্রতারক চক্র মানুষের সঙ্গে প্রতারণার চেষ্টা করছে। কেউ যেন এ ধরনের কোনো নম্বর বা বার্তার প্রলোভনে পড়ে আর্থিক লেনদেন না করেন। সন্দেহজনক কোনো কল বা বার্তা পেলে তা উপেক্ষা করুন এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী বা উপজেলা প্রশাসনকে অবহিত করুন।”

তিনি আরও বলেন, “প্রতারকদের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ব্যক্তিগতভাবে বা সরকারি পরিচয়ে কোনো নম্বর থেকে অর্থ লেনদেনের অনুরোধ এলে অবশ্যই বিষয়টি যাচাই করে নেবেন। জনসচেতনতাই এ ধরনের প্রতারণা প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম সম্পর্কে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি কোনো অবস্থাতেই অপরিচিত নম্বরে অর্থ লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: কক্সবাজার জার্নাল

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com