1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

উখিয়ায় সরকারি কর্মচারী হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৫/২০২৬ ১০:৫৫ পিএম

কক্সবাজারের উখিয়ায় সরকারি কর্মচারীকে হত্যা মামলার পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. আলী আকবরকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার দুপুর ২টার দিকে উপজেলার পালংখালীস্থ ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প (তাজনিমারখোলা) থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আলী আকবর ওই ক্যাম্পের ব্লক-জি/৫ এর মৃত দিল মোহাম্মদের ছেলে।

কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বুধবার রাতে এক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামির বিরুদ্ধে উখিয়া থানায় সরকারি কাজে বাধা ও হত্যা মামলা রয়েছে এবং সে দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।

তিনি আরো জানান, অপরাধ দমন এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র: কক্সবাজার জার্নাল

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com