1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল

টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী তছলিমা গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৪/২০২৬ ৫:৪০ পিএম

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক নারী আসামি তাছলিমা বেগমকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। তাছলিমা বেগম (৩০) একই এলাকার সাইফুল ইসলামের স্ত্রী।

র‍্যাব-১৫ জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে তাদের সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল দুপুর ২টার দিকে মনিরঘোনা এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে তাছলিমা বেগমকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া তাছলিমা বেগমের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com