1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

শিক্ষক সংকটসহ শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৫/২০২৬ ২:৩৫ পিএম

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষক সংকটসহ শিক্ষা খাতের বিদ্যমান সব সমস্যা সমাধানে সরকার নীতিমালাগত পরিবর্তন আনছে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের চাহিদা পূরণে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

শনিবার সকালে সাহিত্যিকা মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে কক্সবাজার লিডারশীপ ট্রেনিং সেন্টারে কক্সবাজার, বান্দরবান ও নোয়াখালীর ভাসানচরে বাস্তবায়নাধীন প্রি-প্রাইমারি ও প্রাইমারি স্কুল ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় স্কুল ফিডিং ও প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী।

কর্মশালায় তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল চালুর পাশাপাশি শিক্ষকদের বিভিন্ন দাবি ও প্রয়োজনও পূরণ করা হবে। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো সংস্কারে কাজ করছে এবং এ সংস্কার কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষা খাতের সমস্যাগুলো সমাধান করা গেলে দেশের অর্থনীতি থেকে শুরু করে সামাজিক নানা সমস্যাও অনেকাংশে কমে আসবে। বিশেষ করে “মব কালচার” প্রতিরোধে শিক্ষিত সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক এনডিসি মোহাম্মদ কামরুল হাসান এবং প্রকল্প পরিচালক মোহাম্মদ আমজাদ হোসেন।

পরে প্রতিমন্ত্রী প্রি-প্রাইমারি ও প্রাইমারি স্কুল ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতাভুক্ত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় এবং স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শন করেন।

প্রকল্প পরিচালক মোহাম্মদ আমজাদ হোসেন জানান, কক্সবাজার ও বান্দরবানে মোট ১ হাজার ৯৫টি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া বিশ্ব ব্যাংক-এর আর্থিক সহযোগিতায় ইউনিসেফ কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৩টি ক্যাম্পে প্রায় ৪ হাজার ৪০০টি এবং ভাসানচরে ২০টি স্কুলে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে।
সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com