1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রামুতে যাত্রী বেশে ই/য়া/বা পাচার, ৬৫ বছর বয়সী বৃদ্ধ আটক টেকনাফ সীমান্তে এক রাতেই প্রায় ১০ লাখ ই য়া বা উদ্ধার, আ ট ক ২ হাসিনা কোনো আবেদনই করেননি, তাহলে অপপ্রচারের নেপথ্যে কারা? উখিয়ায় মাদকবিরোধের জেরে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ৪ মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবরের অস্ত্রোপচার সম্পন্ন আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা পুলিশ ও গোয়েন্দার হাতে শেখের বেটির জন্য বাংলাদেশের মাটি হারাম, ফাঁসির দড়ি রেডি: মাহমুদা মিতু কক্সবাজার আদালত চত্বরে জয়বাংলা শ্লোগান : ৬ আইনজীবীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩ আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

নতুন ৩৫টি উড়োজাহাজ কিনছে সরকার, জানাল বিমানমন্ত্রী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/১১/২০২৬ ৬:৫৮ পিএম

বিমান বহর আধুনিকায়ন ও টেকসই মিশ্র বহর (মিক্সড ফ্লিট) গড়ে তুলতে বোয়িং ও এয়ারবাস থেকে নতুন ৩৫টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন হয়েছে।

আজ বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে মোট ১৯টি নিজস্ব উড়োজাহাজ রয়েছে।মানচিত্র দেখুন

তিনি আরও জানান, বিমান বহর আধুনিকায়ন এবং টেকসই মিক্সড ফ্লিট তৈরির লক্ষ্যে বোয়িং থেকে ২৫টি এবং এয়ারবাস থেকে ১০টিসহ মোট ৩৫টি নতুন উড়োজাহাজ কেনার জন্য ইতোমধ্যে ক্রয়চুক্তি সম্পন্ন হয়েছে।চুক্তি অনুযায়ী, ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে বোয়িং এবং ২০৩৩ থেকে ২০৩৫ সালের মধ্যে এয়ারবাসগুলো বিমানের বহরে যুক্ত হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com