1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: স্বরাষ্ট্রমন্ত্রী এবার কৌশল পাল্টিয়ে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা পানির নিচে কাঠের ‘সাবমেরিন’, ২ লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক ৩ টেকনাফে ইভটিজিংয়ের দায়ে রোহিঙ্গা যুবকের সাজা টেকনাফে লাইসেন্সবিহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে তদন্ত শুরু কক্সবাজারে গ্যারেজে মিলল একজনের ঝুলন্ত লাশ, পরিবারের দাবি হত্যা ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট ভিসি, বললেন ‘প্রচণ্ড মাথাব্যথা, একটু বিশ্রাম চাই’ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি উখিয়ার সন্তান প্রফেসর ড. মোকতার আহমেদ প্রবাসীদের অর্থ-সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী ১৫০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা সরকারের: প্রতিমন্ত্রী সাকি

প্রবাসীদের অর্থ-সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/১০/২০২৬ ১২:২১ পিএম

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, প্রবাসীদের অর্থ-সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার। যা প্রবাসীদের যেকোনও ধরনের সংকটে কাজ করবে ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘সোনার মানুষ সম্মিলন-২০২৬’ এর অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রম রপ্তানি করা। অন্য দেশের শ্রমিকদের তুলনায় বাংলাদেশের শ্রমিকরা শ্রমের মূল্য কম পাচ্ছে। এর অন্যতম কারণ অসাধু ব্যাবসায়ীরা। তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময় এসেছে। আর এ জন্য সরকার নানান উদ্যোগ গ্রহণ করেছেন।

মন্ত্রী বলেন, প্রবাসীদের জন্য একটি বিশেষ আদালত গঠন করার পরিকল্পনা নিয়েছে সরকার। যে আদালতে প্রবাসীদের যেকোনও ধরনের সমস্যা, সংকট, প্রবাসীদের মামলা পরিচালনা হবে। শিগগিরই এটি আলোর মুখ দেখবে। এ ধরনের আদালত গঠনের বিষয়টি বর্তমানে খসড়া পর্যায়ে আছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত রামরুর সোনার মানুষ সম্মিলন অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা জানান।

আইনমন্ত্রী জানান, লিগ্যাল এইডের মাধ্যমে দেয়া হবে ২৪ ঘণ্টা আইনি সেবা। অচিরেই এটি আলোর মুখ দেখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, রেমিট্যান্সযোদ্ধারা অর্থনীতির উন্নয়নের সোপান। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তিও শ্রম রপ্তানি। অন্য দেশের শ্রমিকদের তুলনায় বাংলাদেশের শ্রমিকরা শ্রমের মূল্য কম পাচ্ছে। এ সংকটের অন্যতম কারণ অসাধু ব্যবসায়ীরা।

তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময় এসেছে বলে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এজন্য সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com