1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও লেটার :পেকুয়ায় ২৭ গ্রামীণ সড়ক এইচবিবি ও ইউনিব্লকে উন্নীতের উদ্যোগ টেকনাফের বাহারছড়ায় ৫শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান (অব.) গ্রেপ্তার এত সম্পদের উৎস কী? স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট বিএনপির বিতর্কিত নেতাকর্মীদের তালিকা হচ্ছে পবিত্র মসজিদে নববির বিদ্যুৎকেন্দ্রে হামলা, সৌদি জোটের অভিযোগ প্রত্যাখ্যান হুতিদের সন্ত্রাসী-চাঁদাবাজ-দুর্নীতিবাজদের জন্য তারেক রহমানের কঠোর বার্তা গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী নিঝুমদ্বীপের মানুষকে ‘কুত্তা পাখি, ছাগল পাখি’ বলে পোস্ট, হান্নান মাসউদের স্ত্রীর বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ শুল্কমুক্ত মদ ‘অবৈধ গুদামে’, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

৫ কার্গো এলএনজি কিনবে সরকার, ব্যয় হবে প্রায় ১১০০ কোটি টাকা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৮/২০২৬ ১০:৩৮ পিএম

দেশের বিদ্যুৎ ও শিল্প খাতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এতে ব্যয় হবে প্রায় এক হাজার ১০০ কোটি টাকা। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত পৃথক প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় চলতি ২০২৬ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে এসব এলএনজি দেশে পৌঁছাবে। সর্বনিম্ন দরদাতা হিসেবে যুক্তরাজ্যের প্রতিষ্ঠান ব্ল্যাককিউব ইন্টারন্যাশনাল লিমিটেড এবং ওমানের ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি থেকে এসব কার্গো ক্রয়ের প্রস্তাব করা হয়েছে। আন্তর্জাতিক প্ল্যাটস সূচকের ভিত্তিতে আগস্টের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে এসব কার্গো দেশে সরবরাহ করা হবে।

বিদ্যুৎ উৎপাদন এবং শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ বজায় রাখাই এই আমদানির মূল লক্ষ্য। স্পট মার্কেটের বৈশ্বিক বাজারদর ও সরবরাহ ঝুঁকি বিবেচনায় এনে এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর দ্রুত এই আমদানি কার্যক্রম শুরু হবে বলে দিনাজপুর টিভি ডট কম-এর খবরে নিশ্চিত করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com