1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পুলিশে রদবদল, বিদায় নিচ্ছেন কক্সবাজারের এসপি? কক্সবাজার আদালতে গোলাগুলি, আত্মসমর্পণ করে কারাগারে বিএনপি নেতা লিয়াকত আলী রামু থেকে অটোরিকশা ভাড়া করে ছিনতাই : রক্তাক্ত অবস্থায় চালককে পেকুয়া থেকে উদ্ধার মাছ ধরার চাই নষ্ট হওয়াকে কেন্দ্র করে বৈঠকে সংঘর্ষ: জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৩ চাঁদাবাজি মামলায় ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা এক বাসায় স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ! ১২ দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আলোচনা চলছে, জানাল বাণিজ্যমন্ত্রী কক্সবাজার- টেকনাফ সড়কে ডাম্পারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত টেকনাফে দুই দিনে ১৪ রোহিঙ্গা গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

কক্সবাজার আদালতে গোলাগুলি, আত্মসমর্পণ করে কারাগারে বিএনপি নেতা লিয়াকত আলী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০৮/২০২৬ ৮:৪৪ পিএম

কক্সবাজারে জেলা ও দায়রা জজ আদালত এলাকায় গোলাগুলি ও অস্ত্র উদ্ধারের মামলায় আত্মসমর্পণ করতে আসা বিএনপি নেতা লিয়াকত আলী সিকদারকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

বুধবার (১২ আগস্ট) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালতের বিচারক ইরফানুল হক চৌধুরী তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংশ্লিষ্ট আদালত সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৪ মে বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পেছনে আদালতের পশ্চিম গেটে গোলাগুলির ওই ঘটনা ঘটে। সে সময় মঈন উদ্দিন নামে লিয়াকত আলী সিকদারের এক চাচাতো ভাই গুলিবিদ্ধ হন এবং অস্ত্রসহ একজনকে হাতেনাতে আটক করা হয়।

সুত্র বলছে, বিএনপি নেতা লিয়াকত আলী সিকদারকে হত্যার জন্যই ওই গোলাগুলির ঘটনা ঘটানো হয়েছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তদন্তে প্রমাণ পেয়েছিল, লিয়াকত আলী সিকদার নিজেই গোলাগুলির এই ঘটনা সাজিয়েছিলেন।

পরে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঝিলংজা ইউনিয়ন বিএনপি সভাপতি লিয়াকত আলী সিকদারসহ তার সহযোগীদের আসামি করে মামলা দায়ের করেছিল।

প্রসঙ্গত, ওইদিন পিস্তলসহ আটক জিয়াউল হক জিয়া ঈদগাঁও উপজেলার সীমান্ত পয়েন্টের রামু উপজেলাধীন কালিরছড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে একটা পিস্তল, চার রাউন্ড গুলি, দুইটা ম্যাগাজিন, ছয়টা গুলির খোসা উদ্ধার করা হয়েছিল।
সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com