1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক আর নেই আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আমার ওপর হামলার বিচার হলে হাদি খুন হতেন না: নুর

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/১২/২০২৫ ৭:৫৭ পিএম

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তার ওপর হামলার সুষ্ঠু বিচার না করার ব্যর্থতার প্রসঙ্গ টেনে বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি পক্ষ ওই সময় আমার ওপর হামলার মদদ দিয়েছে। সেসময় আমাদের সঙ্গে যা ঘটেছে, তার বিচার হলে শরিফ ওসমান হাদি খুন হতেন না। এ সরকার ব্যর্থ বলে খুনিরা হাদিকে হত্যার সাহস পেয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরে হাদি হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবিতে গণঅধিকার পরিষদ আয়োজিত শোক র‌্যালিপূর্ব সমাবেশে এসব কথা বলেন নুর। এতে দলের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নুর বলেন, হাদির মৃত্যুতে গোটা জাতি বাকরুদ্ধ। বামপন্থিরা আগে বলতো, আমরা এ দেশকে ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত কড়াইয়ে নিতে চাই না। এখন সেটা হয়েছে। এ সরকার দেশে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করেছে, ফ্যাসিবাদের প্রশ্রয় দিয়েছে। বিপ্লবীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।

ডাকসুর সাবেক এ ভিপি বলেন, এ সরকারের ব্যর্থতায় মব করে প্রথম আলো, ডেইলি স্টারে হামলা হয়েছে। নিউ এজের সম্পাদক নূরুল কবিরের মতো ব্যক্তি হেনস্তার শিকার হয়েছেন।

নুর বলেন, এভাবে মব করে সারাবিশ্বে একটি নেতিবাচক প্রচারণা ছড়িয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার পেছনে গভীর ষড়যন্ত্র আছে। এর মাধ্যমে দেশে এখন যারা বিপ্লবী আছে, তাদের শেষ করে দিতে চায় ষড়যন্ত্রকারীরা। যেভাবে স্বাধীনতার আগে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিলো।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, ওসমান হাদির খুনিরা কিভাবে পালিয়ে গেলো? তাহলে এ দেশের গোয়েন্দা সংস্থার কাজ কী? এভাবে বিচারহীনতা আগেও হয়েছে, এখনো হচ্ছে। কারণ এই সরকার শতভাগ ব্যর্থ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com