1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

স্বজনহীন শয্যাশায়ী দুই বয়োবৃদ্ধের পাশে হলদিয়া পালং দক্ষিণ ছাত্রদল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০৫/২০২৬ ১০:৩৬ পিএম

আমি বাড়ি ফিরতে চাই, স্বজনদের কাছে যেতে চাই” চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এ কথাগুলো বলছিলেন শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত বয়োবৃদ্ধ আলী হোসেন। দীর্ঘ পাঁচ বছর ধরে বারবার অসুস্থ হয়ে ভর্তি হচ্ছেন উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বয়সের ভার আর অসুস্থতার যন্ত্রণায় যেন মৃত্যুর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছেন তিনি।

আলী হোসেন জানান, তার বাড়ি পশ্চিম হলদিয়া রোড এলাকায়। তবে দীর্ঘদিন ধরে তার খোঁজখবর নিতে আসেন না কোনো স্বজন। একাকীত্ব আর অসুস্থতার কষ্ট নিয়েই হাসপাতালের শয্যায় দিন কাটছে তার।

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা জানান, গত পাঁচ বছর ধরে কয়েকদিন পরপর অসুস্থ অবস্থায় আলী হোসেনকে হাসপাতালে ভর্তি হতে দেখা যাচ্ছে। তার স্বজনরা যদি কোথাও থেকে থাকেন, তবে বৃদ্ধ মানুষটির সেবা-যত্নে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এমন অবস্থায় বয়োবৃদ্ধ আলী হোসেনের পাশে দাঁড়িয়েছে হলদিয়া পালং ইউনিয়ন দক্ষিণ ছাত্রদল। সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং আলী হোসেনের পরিচয় ও স্বজনদের খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেন।

একইদিনে হাসপাতালে ভর্তি আরেক বয়োবৃদ্ধ মির আহমদের পাশেও দাঁড়ায় দক্ষিণ ছাত্রদল। এসময় আব্দুল্লাহ আল মামুন বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকে আমরা অসহায় রোগীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানুষের পাশে এগিয়ে আসা উচিত।”

তিনি সকল রোগীর দ্রুত সুস্থতা কামনা করেন।
সূত্র: কক্সবাজার জার্নাল

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com