1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’: প্রেস কর্মকর্তা প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ

৩০ দিনের মধ্যে আপিল না করলে গ্রেফতারেই কার্যকর হবে হাসিনা–কামালের মৃত্যুদণ্ড

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৯/১১/২০২৫ ৯:৪০ এএম

জুলাই গণ-অভ্যুত্থয়ের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। এই সময়সীমা পেরিয়ে গেলে বিলম্ব মার্জনার সুযোগ নেই, এবং তারা গ্রেফতার হওয়া মাত্রই রায় কার্যকর হবে—মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ব্রিফিংয়ে এ কথা জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

সোমবার ট্রাইব্যুনাল-১ এ মামলায় শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড এবং অ্যাপ্রুভার সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ট্রাইব্যুনাল আইনের ২১ ধারায় নির্ধারিত আছে: রায় দেওয়ার ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে, আর আপিল করলে ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের রায় যেহেতু বিশেষ আইনের আওতায়, তাই ৩০ দিন পার হলে ডিলে কন্ডোনেশন অর্থাৎ বিলম্ব মওকুফের কোনো সুযোগ নেই। তখন সরকার রায় কার্যকর করবে।

দণ্ডপ্রাপ্তরা ট্রাইব্যুনালে আর কোনো আবেদন করতে পারবেন না; শুধু নথির সার্টিফাইড কপি নিতে পারবেন। আপিল ফাইলিংয়ের সময় আপিল বিভাগে জামিন চাওয়ার সুযোগ থাকবে। মামুনের ৫ বছরের সাজা নিয়ে অসন্তুষ্ট জুলাই যোদ্ধারা চাইলে ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবেন।

পলাতক আসামি হাসিনা-কামালকে ফেরাতে আগেই রেড নোটিশের আবেদন রয়েছে। এখন তাদের বিরুদ্ধে কনভিকশন ওয়ারেন্ট পাঠিয়ে ইন্টারপোলে নতুন নোটিশ জারির প্রক্রিয়া চলছে। রায়ের কপি প্রসিকিউশন, গ্রেফতার আসামি ও ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণকারী পলাতকরা বিনামূল্যে পাবেন। আরেকটি কপি যাবে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে কার্যকারিতার জন্য।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com