1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আইওএমের গাড়ি চাপায় রোহিঙ্গা শিশুর মৃত্যু: মামলা দায়ের, কারাগারে চালক মিন্টু স্থানীয় সরকার নির্বাচনে জোট নয়, এককভাবে অংশ নেবে এনসিপি সাতক্ষীরায় পৃথক স্থান থেকে ৩ জনের মরদেহ উদ্ধার অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার পদের লোভ দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টা, এনসিপি নেতা-নেত্রীর বিরুদ্ধে জিডি চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত কোটবাজার-উখিয়া সড়কে মোবাইল ছিনতাই আতঙ্ক, সাংবাদিকসহ দুইজনের ফোন ছিনতাই পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম আমাকে মিস করছেন? জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

হাসিনা শুধু স্বৈরশাসক-ফ্যাসিস্টই ছিল না, মাদকেরও নেত্রী ছিল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৮/২০২৫ ১২:১৬ পিএম

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, মাদক আমাদের দেশকে শেষ করে দিয়েছে। এটা সমাজ, মানবিকতা এবং পরিবারগুলোকে ধ্বংস করে দিয়েছে। হাসিনা শুধু ফ্যাসিবাদী স্বৈরশাসক ছিল না, মাদকেরও নেত্রী ছিল। সমাজ ধ্বংসেরও নেত্রী ছিল হাসিনা।

শনিবার (৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর মোহনায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

এ্যানি বলেন, সমাজ ধ্বংসের নেত্রী ছিল হাসিনা। তার অপরাজনীতি ফ্যাসিস্ট আবার যেন এ বাংলাদেশের রাজনীতিতে মানুষের উপর আঘাত হানতে না পারে। হাসিনা এখন দেশের বাহিরে বসে ষড়যন্ত্র করছে। টাকার অভাব নেই। হাজার হাজার, লাখ লাখ, কোটি টাকা-ডলার পাচার করে বিদেশে বসে পার্শ্ববর্তী দেশের মদদে বাংলাদেশকে নিশ্চিহ্ন করে দেয়ার জন্য এ মাদক দিয়ে আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে। কারণ যুবক, তরুণ, ছাত্ররা হলো পাহাড়-পর্বত পরিমাণ শক্তি। এরা পাওয়ার হাউজ। এ পাওয়ার হাউজটাকে ধ্বংস করতে পারলে পাশ্ববর্তী দেশ মনে করে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে।

তিনি বলেন, হাসিনার ফ্যাসিস্ট অপরাজনীতি আবার যেন এ বাংলাদেশের রাজনীতিতে ও মানুষের উপর আঘাত হানতে না পারে। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপির সদস্য অ্যাড. হারুনুর রশিদ প্রমুখ।

রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেডএম নাজমুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সদস্য সচিব সফিকুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মনিরুল ইসলাম হাওলাদার, রায়পুর পৌরসভার সাবেক মেয়র এবিএম জিলানী, পৌর বিএনপির সদস্য সচিব জিএম আলমাস প্রমুখ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com