1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণকারী হাসনাত-সারজিসরা ৬০০ শিশুর মৃত্যুর পেছনে দায়ী : মো. তারেক হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী উখিয়ায় ১ লাখ ইয়াবাসহ আটক ১, পলাতক ৪ সঞ্চয় নেই, টেকনাফে যেমন আছেন ৭০০ সিনেমার এই ভিলেন! চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ উখিয়ার পালংখালী থেকে পাচারের আগে ৯০ বস্তা ইউরিয়া সার উদ্ধার শহরের কুতুবদিয়া পাড়ার আলোচিত রোজিনাকে আটক করেছে পুলিশ বাংলাদেশকে নিষিদ্ধ করতে আইসিসিতে চিঠি সাবেক বিসিবি সভাপতির পশুর প্রতি নিষ্ঠুরতার সেই ভিডিও প্রধানমন্ত্রীর নজরে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ জামায়াত এমপির ঐচ্ছিক অনুদানের তালিকায় মেয়ের নাম

স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণকারী হাসনাত-সারজিসরা ৬০০ শিশুর মৃত্যুর পেছনে দায়ী : মো. তারেক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/০৬/২০২৬ ১১:১২ পিএম

আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান বলেছেন, ‘কারা স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করেছে? এই সারজিসরা, এই হাসনাতরা। ৬০০ শিশু মারা যাওয়ার সঙ্গে জড়িত কারা? আবার বাহাদুরি করে, এক টাকাও দুর্নীতি কেউ যদি বের করতে পারো।

হো, তুমি রাজনীতি করো, তুমি কাজকর্ম করো না, তুমি বাতাস খেয়ে বেঁচে আছ। এক টাকা দুর্নীতি করলে চ্যালেঞ্জ ছুড়ে দেয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

আমজনতার দলের এই নেতা আরো বলেন, ‘হাজার হাজার কোটি কোটি টাকা কে দুর্নীতি করেছে? এই হান্নান মাসউদ, এই হাসনাত আবদুল্লাহ, এই আসিফ, এই নাহিদ।

এরাই তো সবকিছু মিলিয়ে করেছে। ওয়াসার দুর্নীতির কথা কে জানে না? নাহিদের নাম সিরিয়ালি রয়েছে। আসিফের নাম রয়েছে। কার নাম নেই? একেকজনের পিএস-এপিএস কত বড় বড় টাকার জালিয়াতির মামলা হলো?’

আমজনতার দলের তারেক রহমান বলেন, ‘পাঠ্যপুস্তক, যেটা আমরা প্রতিবছর আমরা জানুয়ারি মাসে পাই, অথচ এদের লুটপাটের কারণে, সারজিসদের লুটপাটের কারণে পাঠ্যপুস্তক আমরা জুন-জুলাই মাসে পেয়েছি এবং সেই পাঠ্যপুস্তক কেনাকাটার জালিয়াতির সব বের হয়েছে না? নাকি বাকি আছে এখনো? এসব কিছুর কোনো জবাব দিতে পারবে না।’

তিনি আরো বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ, ৬০০ শিশু মারা গেছে। কাকে দায়ী করব? কাকে দায়ী করব? কারা সারা দেশে মাস্তানি করেছে? কারা স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করেছে? এই সারজিসরা, এই হাসনাতরা, এরা নিয়ন্ত্রণ করছে না? তাহলে ৬০০ শিশু মারা যাওয়ার সঙ্গে জড়িত কারা? আবার বাহাদুরি করে?’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com