1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হিমছড়িতে সৈকতে গোসলে নেমে ৫ পর্যটক নিখোঁজ: ৩ জনের মৃত্যু কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার মিথ্যা ও ধোঁকাবাজির মাধ্যমে জামায়াত যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তা দিয়েই জিততে হবে, প্রধানমন্ত্রীর বার্তা কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার টেকনাফে বাড়িতে ঢুকে কৃষককে অস্ত্রের মুখে অপহরণ

মহানবী (সা.)কে নিয়ে কটূক্তি করায় কিশোরকে স্বেচ্ছায় পুলিশে দিল হিন্দু সম্প্রদায়ের নেতারা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/১০/২০২৫ ১০:১১ এএম

চাঁদপুরের কচুয়ায় মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করার অভিযোগে তমাল চন্দ্র সরকার (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে কচুয়া পৌর এলাকার কান্দিরপাড় এলাকা থেকে হিন্দু সম্প্রদায়ের নেতারা তাকে কচুয়া থানা পুলিশ হেফাজতে দেন।

স্থানীয়রা জানায়, তমাল চন্দ্র সরকার তার ব্যবহৃত মোবাইল ফোনে মেসেঞ্জারে হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। এমন একটি স্ক্রিনশট বিভিন্ন আইডি থেকে ফেসবুকে পোস্ট হয়। এ ঘটনা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক উত্তেজনা সৃষ্টি হয়। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম এই বিষয়ে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছে তমাল চন্দ্র সরকারের বিরুদ্ধে। তাকে অভিভাবক ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা স্বেচ্ছায় পুলিশ হেফাজতে দিয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তমালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com