1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
রামুতে উখিয়ার কিশোরীর মরদেহ উদ্ধার টেকনাফ আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ ভোরে ফুল তুলতে যাওয়া বৃদ্ধকে জবাই করে হত্যা, অভিযুক্তের আত্মসমর্পণ একই জেলায় দুইদিনের ব্যবধানে দুটি নৃশংস হত্যাকাণ্ড চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে খুন হলো চকরিয়ার কিশোর সাজিদ নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব টেকনাফে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ রামুতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফ ও ইনানী থেকে সাগর পথে মালয়েশিয়া যাত্রা: আন্দামান সাগরে ট্রলারডুবি,উদ্ধার ৯, নিখোঁজ ২ শতাধিক ২ দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

টেকনাফ আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/০৪/২০২৬ ১২:৫৩ পিএম

নতুন সরকার শপথ গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল (১৪ এপ্রিল) মঙ্গলবার টেকনাফ আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। সরকার গঠনের পর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই প্রথম তিনি টেকনাফ আসছেন বলে জানা গেছে।

প্রশাসন সূত্র জানায়, সরকার ঘোষিত “কৃষি কার্ড” কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হবে। ১৪ এপ্রিল (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে কাঙ্ক্ষিত ওই “কৃষি কার্ড” কৃষকদের হাতে তুলে দেওয়া হবে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে “কৃষি কার্ড” বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ।

প্রি-পাইলটিং প্রকল্পের আওতায় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের রাজারছড়া ব্লকের (১-৩) ৩টি ওয়ার্ডকে বেছে নেওয়া হয়েছে। নতুন সরকারের ঘোষণা এবং চাহিদা অনুযায়ী জেলা ও উপজেলা কৃষি অধিদপ্তর ইতিমধ্যে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছে বলে জানা গেছে।

কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গত মার্চ মাসেই প্রকল্প এলাকায় জরিপ কার্যক্রম সম্পন্ন করেছে। আধুনিক ও উন্নত প্রক্রিয়া অনুসরণ এবং ডোর-টু-ডোর সার্ভের মাধ্যমে প্রকৃত ১৬৯৮ জন কৃষককে সুবিধাভোগী কৃষক হিসেবে নির্বাচন করা হয়েছে। নিখুঁত ও স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচিত কৃষকরাই স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে সরাসরি “কৃষি কার্ড” গ্রহণ করবেন।

কৃষি অফিস জানায়, ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় কৃষকদের মধ্য থেকে কৃষি, খামারি (প্রাণিসম্পদ), মৎস্য এবং লবণ চাষীরা জরিপের আওতায় অন্তর্ভুক্ত ছিল। উপরোক্ত শ্রেণির কৃষকদের মধ্য থেকে সম্পূর্ণ স্বচ্ছ এবং আধুনিক প্রক্রিয়ায় ১৬৯৮ জন কৃষককে বাছাই করা হয়েছে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, ইতিমধ্যে সোনালী ব্যাংক টেকনাফ শাখায় বাছাইকৃত ১৬৯৮ জন কৃষকের জন্য ফ্রি অ্যাকাউন্ট খোলা হয়েছে। সংশ্লিষ্ট কৃষকদের নির্দিষ্ট অ্যাকাউন্টেই সরকার কর্তৃক প্রদত্ত আড়াই হাজার টাকা জমা হবে, যা অ্যাকাউন্ট হোল্ডারের কৃষি কার্ডের সাথে লিংক করে দেওয়া হয়েছে।

কৃষি অফিস সূত্র আরও জানায়, কৃষকরা উক্ত টাকা সরাসরি উত্তোলন করতে পারবেন না। তারা নিজ নিজ এলাকায় কৃষি অফিস কর্তৃক অনুমোদিত সার ডিলার, বীজ ডিলার, কীটনাশক ডিলার ও পোল্ট্রি ফিড ডিলারের কাছ থেকে ব্যাংকে জমাকৃত টাকা কার্ডের মাধ্যমে বিনিময় করে প্রয়োজনীয় মালামাল ক্রয় বা সংগ্রহ করতে পারবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা এবং সহজ শর্তে কৃষি ঋণসহ মোট ১০ ধরনের সুবিধা পাবেন কার্ডধারী কৃষকেরা।

সরকারের ঘোষণা অনুযায়ী অতি অল্প সময়েই কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হচ্ছে জেনে কৃষকরা খুবই খুশি ও আনন্দিত। এর পাশাপাশি টেকনাফ উপজেলার ৩টি ওয়ার্ডকে প্রি-পাইলটিং প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করায় সীমান্তের কৃষকরা সরকার প্রধান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রি-পাইলটিং প্রকল্পের আওতায় উপজেলার সদর ইউনিয়নের রাজারছড়া ব্লকের ৩টি ওয়ার্ডে আধুনিক ও উন্নত পদ্ধতিতে জরিপ পরিচালনা করে ডোর-টু-ডোর সার্ভের মাধ্যমে ১৬৯৮ জন কৃষককে বাছাই করা হয়েছে। এই সকল কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে কৃষি কার্ড বিতরণ করবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com