1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে ৫ লাখ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক আটক বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর, মিলবে পেনশন স্টিমসেল থেরাপির নামে ভূঁয়া ডাক্তার মুজিবুলের শতকোটি টাকার ভয়াবহ প্রতারণা ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল কক্সবাজারে ১১ হাজারের বেশি মিশুক-টমটম, নিয়ন্ত্রণে অভিযান শুরু এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়া প্রসঙ্গ সংসদে, ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা খেলাফত আন্দোলনের নাম ১১ দলীয় জোটে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন দলটির আমির কক্সবাজারে পরকীয়া সন্দেহে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা, আটক ৩ মাতামুহুরিতে ধর্ষণ ও ডাকাতির ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা : গ্রেফতার ৫

প্রধানমন্ত্রীর সফরের ১ দিন আগেই কক্সবাজারে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৬/২০২৬ ৯:১৬ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা তদারকিতে আগামী ১২ জুন দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচিগুলোর প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সফরকে ঘিরে ইতোমধ্যে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে।

প্রকাশিত সফরসূচি অনুযায়ী, ১২ জুন সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে বেলা ১১টা ১৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দর থেকে তিনি সার্কিট হাউসে গিয়ে সংক্ষিপ্ত বিরতির পর প্রধানমন্ত্রীর নির্ধারিত বিভিন্ন কর্মসূচির স্থান পরিদর্শনে বের হবেন।

সফরকালে তিনি ডুলাহাজারা সাফারি পার্ক, জুলাই-২৪ আন্দোলনের শহীদ ওয়াসিমের কবর, নবগঠিত মাতামুহুরী উপজেলা এবং নবগঠিত পেকুয়া পৌরসভার নির্ধারিত অনুষ্ঠানস্থল পরিদর্শন করবেন। এসব স্থানে চলমান প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথা রয়েছে তাঁর।

সফরসূচি অনুযায়ী, ১৩ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের বিভিন্ন কর্মসূচির পুরো সময় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করবেন। প্রধানমন্ত্রী জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, জনসভা এবং সুধী সমাবেশে অংশ নেবেন।

সব কর্মসূচি শেষে ১৩ জুন রাতে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ও মন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া স্বাক্ষরিত সফরসূচিতে উল্লেখ করা হয়েছে, এ সফরে মন্ত্রীর সঙ্গে একান্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সফরসঙ্গী হিসেবে থাকবেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কক্সবাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন কর্মসূচিস্থল ও গুরুত্বপূর্ণ স্থাপনায় বিশেষ নজরদারির পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রস্তুতি অব্যাহত রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com