1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

উখিয়ার পাগলির বিলে গৃহবধূকে হত্যার অভিযোগ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৬/২০২৬ ৪:৩৯ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার পাগলির বিল এলাকায় পারিবারিক কলহের জেরে পারভিন আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় হত্যার অভিযোগে নিহতের স্বামী ও শাশুড়িকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাগলির বিল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পারভিন আক্তার বাবার বাড়ি যাওয়াকে কেন্দ্র করে স্বামী মো. আব্দুল আলমের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে পারিবারিক বিরোধ তীব্র আকার ধারণ করলে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরে সকাল ৯টার দিকে স্বামী আব্দুল আলম ও শাশুড়ি মরিয়ম বেগম তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারভিন আক্তারকে মৃত ঘোষণা করেন।

নিহত পারভিন আক্তার পাগলির বিল এলাকার আব্দুল গফুর ও আনোয়ারা বেগমের মেয়ে।

খবর পেয়ে উখিয়া থানা পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ঘটনার তদন্ত শুরু করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে নিহতের স্বামী মো. আব্দুল আলম ও শাশুড়ি মরিয়ম বেগমকে তাৎক্ষণিকভাবে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

উখিয়া থানার পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com