1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক আর নেই আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আমি জানিনা কুমিল্লা থেকে কারা আমার জন্য নমিনেশন তুলেছেন, আমি ঢাকা ১০ এর প্রার্থী : আসিফ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/১২/২০২৫ ৩:৩২ পিএম
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি: বাসস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জন্য জাতীয় সংসদের কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে তিনি ঢাকা-১০ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

কোন আসন থেকে নির্বাচনে দাঁড়াবেন জানতে চাইলে বিবিসি বাংলাকে আসিফ মাহমুদ বলেন, ‘(কুমিল্লার মনোনয়নপত্র) আমি নিইনি। এলাকার মানুষজন চায় আমি মুরাদনগর থেকে নির্বাচন করি। আমার অজান্তেই উনারা নমিনেশন ফরম সংগ্রহ করেছেন। আমি ঢাকা-১০-এই প্রার্থী হচ্ছি।’

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। সেখানকারই ভোটার ছিলেন তিনি। নভেম্বরে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করে তিনি ঢাকা-১০ আসনের ভোটার হন।

গত ১২ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ ঘোষণা দেন, তিনি ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

এর আগে নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার আগের দিন, গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন।

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন আসিফ মাহমুদ।

তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com