1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট

যদি এমপি হইতে পারি, বাকি ২৯৯ জন এমপির জা ন বের করে ফেলবো: ওসমান হাদি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/১১/২০২৫ ২:৪৯ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনের প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে ভ্যান র‍্যালি শুরু হয় মতিঝিলের শাপলা চত্বর থেকে এবং শাহবাগ জাতীয় জাদুঘরে শেষ হয়।

হাদি বলেন, “যদি এমপি হই, ইনশাআল্লাহ বাকি ২৯৯ এমপির ‘জান’ বের করে ফেলব। চাদাবাজি, দখলদারি বন্ধ করব। ঢাকা-৮’কে ন্যায় ও সুশাসনের মানচিত্রে রূপান্তর করব।”

তিনি আরও জানান, লিফলেট শহীদ পরিবারের সদস্যদের সহায়তায় তৈরি হয়েছে এবং সন্ধ্যায় ‘কনসার্ট ফর ঢাকা’ আয়োজন করা হবে, ব্যান্ড কোনো পারিশ্রমিক নিচ্ছে না। এছাড়া পাড়া-মহল্লায় গিয়ে জনগণের ইশতেহার সংগ্রহ করা হচ্ছে, যা রিসার্চ টিম দ্বারা সমাধানের খসড়া হিসেবে তৈরি হচ্ছে।

হাদি বলেন, “ঢাকা-৮ গুরুত্বপূর্ণ এলাকা। এখানে অনিয়ম, চাঁদাবাজি ও দখলদারি বেশি। সিস্টেমকে ভাঙার নয়, বরং স্বচ্ছ, কার্যকর ও ন্যায়ভিত্তিক করা হবে আমাদের লক্ষ্য।”

প্রচারণায় প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com