1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে ১১ পুলিশ সদস্য বরখাস্ত টেকনাফ দোয়েলকার মালিক সমিতির সেক্রেটারী শহিদ ৮ হাজার ইয়াবাসহ আটক জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, প্রতারণার বাজেট: এনসিপি চট্রগ্রামে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক: উখিয়ার বক্তার মেম্বারের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ জামায়াত ও আ.লীগ নেতার বিরুদ্ধে অর্ধশত গাছ কাটার অভিযোগ ৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার কক্সবাজারে ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী কান্না সহ্য করতে না পেরে দুই মাসের শিশুকে আছাড় দিয়ে মেরে ফেলেন বাবা

ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করবই: জামায়াত আমির

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/১১/২০২৫ ২:৫৭ পিএম

ক্ষমতায় গেলে নারীদের জন্য একটি নিরাপদ ও অংশগ্রহণমূলক সমাজ প্রতিষ্ঠায় পরিকল্পনাগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া পোস্টে এ প্রত্যাশার কথা জানান তিনি ।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন-‘সামনের বাংলাদেশকে একটি সম্ভাবনাময়, মানবিক ও কল্যাণরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে গেলে আমাদের মা-বোনদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করবে, ইনশাআল্লাহ। এমন একটি বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমাদের মা–বোনদের স্বপ্ন, পরিকল্পনা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে জানতে আমি সম্প্রতি অংশ গ্রহণ করেছি “উদ্ভাসিত নারী” শীর্ষক এক মতবিনিময় সভায়। সেখানে এসব বিষয়ে সরাসরি জানার পাশাপাশি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে আমার চিন্তা ও পরিকল্পনাসমূহ আরও শাণিত করার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আল্লাহ তায়ালার ইচ্ছায় এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে আমাদের নারীদের জন্য একটি নিরাপদ ও অংশগ্রহণমূলক সমাজ প্রতিষ্ঠায় এই বিস্তারিত পরিকল্পনাগুলো ধাপে ধাপে বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা করা হবে, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, যারা এই সুন্দর আয়োজনের পরিকল্পনা ও বাস্তবায়নে ভূমিকা রেখেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সামনের দিনগুলোতে আমাদের মধ্যে এমন আরও অর্থবহ যোগাযোগের সুযোগ সৃষ্টি হবে, ইনশাআল্লাহ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com