1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে ডাবল মার্ডারের আসামি সাদ্দাম গ্রেপ্তার কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ থাকবে না: চিফ হুইপ রামুতে মায়ের হাতে ২ মাসের শিশু জবাই : মা আটক তোমাদের জন্যই দায়িত্বে, বুঝেশুনে আন্দোলন করো: শিক্ষামন্ত্রী মিয়ানমারের অভ্যান্তরে থেমে থেমে গুলির শব্দ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আলোচিত শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হাইকোর্টে আপিল শুনানি শুরু নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর পিপি হিসেবে দায়িত্ব নিলেন এড. রেজা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় এনসিপির বহিস্কৃত নেতা তানভীরের ৩ দিনের রিমান্ড

রাষ্ট্রপতি নির্বাচন

দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ থাকবে না: চিফ হুইপ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৮/২০২৬ ৫:৫১ পিএম

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী কে হচ্ছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি।

এর আগে সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শুরু হয়।

সংবাদ সম্মেলনে নূরুল ইসলাম মনি জানান, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও স্পিকারের উপস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গণমাধ্যমের উপস্থিতিতে ভোটগ্রহণের কার্যক্রম পরিচালনা করা হবে এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সরাসরি সম্প্রচারের সুযোগ থাকবে।

চিফ হুইপ বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ী ভোট হবে। জাতীয় সংসদ ভবনেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং সংসদ সদস্যরা তাদের জাতীয় আসন নম্বর অনুযায়ী ভোট দেবেন। ফলাফল প্রকাশের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন না। দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে তার সংসদ সদস্য পদ থাকবে না।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে। সেদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট নেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com