1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

টেকনাফে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ, ২ লাখ টাকা জরিমানা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/০৮/২০২৫ ১১:২৩ এএম

কক্সবাজারের টেকনাফের শাহপরীতে সামুদ্রিক মাছসহ একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। এসময় ওই বোট থেকে তল্লাশি করে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ১৭ জন জেলেকে আটক করা হয়। পরে মালিকের কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করে জেলেদের ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় টেকনাফ থানাধীন মহেশখালীয়া পাড়া সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পূর্ব জোনের লেফট্যানেন্ট শাকিব মেহবুব। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১১টায় টেকনাফ থানাধীন মহেশখালীয়া পাড়া সংলগ্ন এলাকায় অভিয়ান চালিয়ে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়। এসময় ওই বোটে তল্লাশি করে ১৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ১৭ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে চট্টগ্রাম মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয়। পাশাপাশি মালিক পক্ষকে ২ লাখ টাকা জরিমানা আদায় করে বোট ও জেলেদের ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত মাছ ২০% ভ্যাটসহ ১৮ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com