কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালংয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে সোনার পাড়া ফুটবল টুর্নামেন্ট ২০২৬। আজ ৮’ই অক্টোবর বৃহস্পতিবার কিকালে সোনার পাড়া মাঠে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হয় টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব পান্না আকতার।
টুর্নামেন্টের উদ্বোধন করেন উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব সাদমান জামি চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব রফিক উল্লাহ রফিক, হাফেজ মাওলানা জালাল আহমদ এবং জনাব মোহাম্মদ আলী আকবর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মুহাম্মদ আতি। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মরিচ্যা ফুটবল দল ও স্বাগতিক সোনার পাড়া ফুটবল দল। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে। মাঠে দুই দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দর্শকদের মাঝেও। শেষ পর্যন্ত মরিচ্যা ফুটবল দলকে এক শূন্য গোলে হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিক সোনার পাড়া ফুটবল দল। ফলে জয় দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করলো সোনার পাড়া ফুটবল দল। উদ্বোধনী ম্যাচকে ঘিরে মাঠে ছিল বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি এবং পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আমেজ।