1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’: প্রেস কর্মকর্তা প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ

এনসিপি ক্ষমতায় এলে ভারত অত্যাচার করতে পারবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/০৫/২০২৬ ৩:৫১ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাষ্ট্রীয় ক্ষমতায় এলে ভারত কোনোভাবেই অত্যাচার করতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, এনসিপি যদি ক্ষমতায় আসতে পারে তাহলে শক্তিশালী পররাষ্ট্রনীতি ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও এমন আইন তৈরি করা হবে যাতে ভারত বাংলাদেশিদের কোনোভাবেই অত্যাচার করতে না পারে এবং তারা যেন অনুপ্রবেশ করতে না পারে।

মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বোনচৌকি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ও তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা ভারতের পক্ষেও না আমেরিকার পক্ষেও না চায়নার পক্ষেও না আমরা বাংলাদেশের পক্ষে। তিনি আরও বলেন, সরকার এবং রাষ্ট্র সীমান্তের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ, সরকার নিরাপত্তা দেয় সন্ত্রাসীদের। যত বড় সন্ত্রাসী তত বড় নিরাপত্তা; যত বড় চাঁদাবাজ ততো বড় নিরাপত্তা। এই নিরাপত্তা দিয়ে সরকার সাপ পোষে।

এর আগে গত ১৪ মে ওই সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে নিহত হন খাদিমুল ইসলাম নামে এক যুবক। খাদিমুল চোরাকারবারির সঙ্গে জড়িত বলে জানা গেছে। তবে তার পরিবারের দাবি সে মানসিক প্রতিবন্ধী ছিল।

নাসীরউদ্দীন পাটওয়ারী আরও বলেন, সরকার যদি সীমান্তের মানুষদের নিরাপত্তা দিতো তাহলে ভারত বাংলাদেশের মানুষকে হত্যা করতে পারত না। আমরা দেখেছি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি শান্তকালীন সময়ে বাংলাদেশের নিরীহ মানুষদের বর্ডারে হত্যা করে যাচ্ছে ভারত।

তিনি আরও বলেন, আমাদের বর্ডার গার্ড বাহিনীকে (বিজিবি) শক্তিশালী করতে হবে। বিজিবি শক্তিশালী করতে পারলে ভারত থেকে যে অনুপ্রবেশর চেষ্টা এবং বাংলাদেশি মানুষদের যে হত্যা করা হচ্ছে, তা বন্ধ করতে পারব। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীকেও শক্তিশালী করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার, সংগঠক রাসেল আহমেদ প্রমুখ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার খাদেমুল ইসলাম (২৫) নামে ওই যুবক সীমান্তে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হন।

নিহত খাদেমুল ইসলাম হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর আমঝোল এলাকার আমজাদ হোসেনের ছেলে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com