1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
যারা সংস্কার সংস্কার করে তারা কিন্তু নারীর স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী ৩৩ মরদেহ সাগরে ফেলার লোমহর্ষক বর্ণনা দেওয়া রফিকুলকে প্রাণনাশের হুমকি নৌবাহিনীর অভিযান: মিয়ানমার পাচারকালে সিমেন্টসহ আটক ১১ জন, বোট জব্দ অ্যাডভোকেট শামীম আরা,নারী এমপি হয়ে ইতিহাসের অংশ হতে যাচ্ছেন কক্সবাজারে ৫৪ টি কেন্দ্রে পরীক্ষার্থী ২৬ হাজার ৭৪৭জন : মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ শেষ পর্যন্ত মনোনয়ন পাননি মির্জা আব্বাসের স্ত্রী মাতামুহুরী থেকে বালু উত্তোলন, গ্রেপ্তার ২ ভোলায় ছাত্রদল সভাপতি হত্যা মামলার আসামী রামু থানার নতুন ওসি!! বালুখালীতে তুলকালাম : দেড় কোটি টাকার ইয়াবা নিয়ে লাপাত্তা তিন যুবক

রামুতে নির্বিচারে চলছে পাহাড় কাটা,নিরব বন বিভাগ!

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/০১/২০২৬ ৫:২৪ পিএম

পরিবেশের ভারসাম্য ও ভূমিকম্প থেকে রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনেও ভূমিকা রাখে পাহাড়। এজন্যই বাংলাদেশের প্রচলিত আইনে পাহাড় কাটাতো দূর সেখানে পরিবর্তন পরিবর্ধন করাটাও দন্ডনীয় অপরাধ।সরকারি এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে চলছে পাহাড় কাটার মহোৎসব। সচেতন মহল ও পরিবেশবাদী সংগঠন আশঙ্কা করছে শীগ্রই ঘটবে পরিবেশ বিপর্যয়।

সরেজমিনে দেখা যায়,দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জের চাইল্যাতলী,অন্ঞ্জাঘোনা,বলিপাড়া,শিয়াপাড়া,মগেরঘোনা,খরল্যারছরা,লম্বাঘোনা,মরিচ্যাঘোনা,হুয়ারীঘোনা,সমিতিপাড়া,নিজেরপাড়া,তুলাবাগান সহ একাধিক স্থানে চলছে পাহাড় কেটে মাটি ও বালু পাচারের প্রতিযোগিতা। সংরক্ষিত বনাঞ্চলের একাধিক স্থানে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে বালুখেকো’রা। সংঘবদ্ধ পাহাড়খেকো সিন্ডিকেট সদস্যরা বনাঞ্চলের ভেতরে পাহাড় কেটে ডাম্পারে করে মাটি ও ড্রেজার মেশিন বসিয়ে প্রতিদিন হাজার হাজার ঘনফুট বালু উত্তোলন করে পাচার করছে। পাহাড় খেকো ও বালুখেকো সিন্ডিকেট বন বিভাগের কর্মকর্তা ও বন কর্মীদের সাথে আঁতাত করে এসব কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এতে সরকার বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব থেকে এবং পরিবেশ হুমকির মুখে পড়ছে।

সরেজমিনে আরও দেখা যায়,চাইল্যাতলী এলাকার ৩টি বিশাল উঁচু পাহাড় সাবাড় করছে তিনজন পাহাড় খেকো।এই তিন পাহাড় খেকো মিলে দিনরাত পাহাড় কেটে ডাম্পার গাড়িতে করে মাটি পাচার করলেও রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তা নিরবতা পালন করছে!তিনটি পাহাড়ের মধ্যে একটি সাবাড় করছে স্হানীয় ডাম্পার মালিক একাধিক বন মামলার আসামি সিহাব উদ্দিন,২য়টি সাবাড় করছে স্হানীয় মোক্তার আহমদ প্রকাশ মোক্তার মেম্বার।পাহাড়টি তার বাড়ি সংলগ্ন হওয়াতে ঘরে বসে দিনরাত পাহাড় কেটে মাটি পাচার করছে।৩য় পাহাড়টি সাবাড় করছে স্হানীয় ডাম্পার মালিক শফিউর রহমান। তার বিরুদ্ধে একাধিক বন মামলা থাকলেও এসব উপেক্ষা করে দিনরাত পাহাড় কেটে মাটি পাচার অব্যাহত রেখেছে!

স্হানীয় সূত্রে জানা যায়,চাইল্যাতলীর এই তিন পাহাড় কাটার নেতৃত্ব দিচ্ছেন চাইল্যাতলীর মোক্তার আহমদ প্রকাশ মোক্তার মেম্বার।তার সিন্ডিকেটে রয়েছে একাধিক ডাম্পার মালিক,তারা হলেন,শফিউর রহমান,সিহাব উদ্দিন,জসিম প্রকাশ সোনা মিয়া,বদি আলম,মাহমুদুল হক।এদের দিয়ে দিনরাত পাহাড় কেটে মাটি পাচার করছে মোক্তার আহমদ প্রকাশ মোক্তার মেম্বার।

এদিকে পানেরছড়ার অন্ঞ্জাঘোনা,বলিপাড়া,খরল্যারছরা,লম্বাঘোনা,মরিচ্যাঘোনা,শিয়াপাড়া ও মগেরঘোনা সহ একাধিক স্থান থেকে মাটি ও বালু পাচার করছে হেডম্যান ছৈয়দ নুরের ছেলে নজরুল ইসলাম,আব্দুর রহিম, সরওয়ার,নুরুল ইসলাম,নুরুল হক ও আবুল বশর।তারা ডাম্পার গাড়িতে করে দিনরাত মাটি ও বালু পাচার করলেও রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তা নিরব।

গোপন সূত্রে পাওয়া,পানেরছড়া রেঞ্জের বন অপরাধীদের সাথে রেঞ্জ কর্মকর্তা শরীফুল আলম,বিট কর্মকর্তা গোলাম মোস্তফা বিদ্যুৎ ও ফরেস্ট গার্ড শাহেদুল ইসলাম ও মোক্তার সাথে গভীর সম্পর্ক রয়েছে।বন অপরাধী’রা গার্ডদের মাধ্যমে রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তা’কে ম্যানেজ করে নির্বিচারে পাহাড় নিধন করছে।
পাহাড় খেকো,বালুখেকো,বনের গাছ পাচারকারী, বনভূমি দখলকারী ও বনভূমিতে অবৈধ স্হাপনা নির্মাণকারীদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে বন অপরাধ করার সুযোগ করে দেয় সংশ্লিষ্ট কর্মকর্তারা।এসব বন অপরাধের পিছনে রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তা ও ফরেস্ট গার্ড’রা পরোক্ষভাবে জড়িত।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)আব্দুল্লাহ আল-মামুন বলেন,পাহাড় কাটার বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর,পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সাথে কথা বলে খুব শীগ্রই যৌথ অভিযান পরিচালনা করা হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com