1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে বিদেশী রাইফেল ও ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন কালে ওড়না ও চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু ‘অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’ জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই: প্রধান নির্বাচন কমিশনার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন ৮ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

আমাদের ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা: মির্জা ফখরুল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০১/২০২৬ ৯:৪২ এএম

আমাদের ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১২ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের বাদ পড়া নিয়ে বিতর্কের প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা বলেন, ক্রিকেটের সঙ্গে দেশের সম্মান জড়িয়ে থাকে। আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা।

এ সময় তিনি ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে একমত থাকলেও ছোটখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত মিটিয়ে ফেলার পরামর্শ দেন।

উল্লেখ্য, ভারত সরকারের অনুমোদন নিয়েই আইপিএল কর্তৃপক্ষ বাংলাদেশি ক্রিকেটারদের নিলামে তোলে। সেই নিলাম থেকেই ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতের কট্টরপন্থিদের চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে পরে কলকাতা মোস্তাফিজকে ছেড়ে দেয়।

এ ঘটনার পর ভারত সফরে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিসিবি। সংস্থাটি আইসিসিকে জানায়, নিরাপত্তাজনিত কারণে তারা ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে আগ্রহী নয় এবং সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানায়। তবে এ বিষয়ে আইসিসি এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com