1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রামুতে যাত্রী বেশে ই/য়া/বা পাচার, ৬৫ বছর বয়সী বৃদ্ধ আটক টেকনাফ সীমান্তে এক রাতেই প্রায় ১০ লাখ ই য়া বা উদ্ধার, আ ট ক ২ হাসিনা কোনো আবেদনই করেননি, তাহলে অপপ্রচারের নেপথ্যে কারা? উখিয়ায় মাদকবিরোধের জেরে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ৪ মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবরের অস্ত্রোপচার সম্পন্ন আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা পুলিশ ও গোয়েন্দার হাতে শেখের বেটির জন্য বাংলাদেশের মাটি হারাম, ফাঁসির দড়ি রেডি: মাহমুদা মিতু কক্সবাজার আদালত চত্বরে জয়বাংলা শ্লোগান : ৬ আইনজীবীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩ আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বৃহস্পতিবার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/১১/২০২৬ ৭:১২ পিএম

সাত দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারিদের অংশগ্রহণে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬। আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত মসজিদের পূর্ব চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও মিশর, আফগানিস্তান, পাকিস্তান, ইরান, ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত ক্বারিরা পবিত্র কোরআনুল কারিম তিলাওয়াত করবেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এবারের সম্মেলনে বিদেশি অতিথি হিসেবে অংশ নেবেন মিশরের শায়েখ আবদুন নাসের হারাক, আফগানিস্তানের ক্বারী আবদুল কাবীর হায়দারী, পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান শাহ বোখারী, ইরানের শায়েখ ক্বারী ওয়াহীদ খাজাইয়ী, ভারতের ক্বারী হেদায়াতুল্লাহ ফুরকান রাজস্থানী এবং দক্ষিণ আফ্রিকার ক্বারী ব্যারিস্টার যুবায়ের বারদাই।

বাংলাদেশের পক্ষ থেকে তিলাওয়াত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী মাওলানা ক্বারী সাইদুল ইসলাম আসাদ। এ ছাড়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী হাফেজ ও ক্বারিরাও সম্মেলনে অংশ নেবেন।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুর উদ্দীন আহমেদ অপু। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের হাওয়ারিয়্যীন পরিষদের সভাপতি আনোয়ার আলদীন।

সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মুহাম্মদ ইউসুফ বলেন, এবারের সম্মেলন আন্তর্জাতিক পরিমণ্ডলে পবিত্র কোরআনের তিলাওয়াত, ক্বিরাতশাস্ত্রের সৌন্দর্য এবং বাংলাদেশে কোরআনচর্চার ঐতিহ্য তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখবে।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর আহ্বানে আয়োজিত এ সম্মেলনে দেশ-বিদেশের আলেম-ওলামা, শিক্ষাবিদ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ধর্মীয় ও সামাজিক অঙ্গনের নেতারা অংশ নেবেন।

সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান এবং নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীর।

আয়োজকেরা জানান, দেশের কোরআন শিক্ষা, তিলাওয়াত ও ক্বিরাতশাস্ত্রের প্রচার-প্রসার এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব জোরদারে কাজ করছে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com