1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চাকরি হারাচ্ছেন যে ৩৩ এসপি চীনা করিডোর: মিয়ানমারের গৃহযুদ্ধ ও ভারতের টেনশন প্রধান বাধা অপরাধ প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারে আ.লীগ: চিফ প্রসিকিউটর ব্রাজিল বিদায় নেবে, ভবিষ্যদ্বাণী করলেন ক্রিস সাটন ভিক্ষা করে ৭০ টাকা দিয়েছিলেন নির্বাচনী তহবিলে, বদলে পেলেন নতুন ঘর সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নতুন কর্মপরিকল্পনা: টেকনাফকে অপরাধ মুক্ত করতে বার্তা এমপি শাহজাহান চৌধুরীর ফেরার কথা বলে আ.লীগের নেতাকর্মীদের বিপদে ফেলার আরেকটি ভণ্ডামি করছেন হাসিনা: সোহেল তাজ টেকনাফ পৌর বিএনপির ৩১ সদস্যের কমিটি ঘোষনা, আহবায়ক রাজ্জাক- সদস্য সচিব এনামুল

ইসলামী দলগুলোও শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গে থাকবে না : জাহেদ উর রহমান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/০৯/২০২৫ ৩:৩৫ পিএম

আগামী নির্বাচনে শেষ পর্যন্ত ইসলামী দলগুলোও জামায়াতের সঙ্গে থাকবে না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে টক শোতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘তারা চেষ্টা করছে পিআর পদ্ধতিতে নির্বাচনের ক্ষেত্রে যতজনকে সঙ্গে রাখা যায়, কিন্তু দিন শেষে ইসলামিস্ট দলগুলোও তাদের সঙ্গে থাকবে বলে আমি মনে করি না।’

তিনি বলেন, ‘আটটা দল তাদের সঙ্গে থাকার কথা ছিল, এর মধ্যে তিনটা দল আছে, যারা নন-ইসলামিস্ট—এবি পার্টি, গণ অধিকার পরিষদ ও এনসিপি তাদের সঙ্গে এখন নেই।

এরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল।’
তিনি আরো বলেন, ‘ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টে জামায়াত খুব অদ্ভুত সিদ্ধান্ত নেয়। ১৯৪৭ সালে এই ভূমির মানুষ পাকিস্তান চেয়েছিল, কিন্তু তারা ভারতের পক্ষে ছিল। ১৯৭১ সালে এই ভূমির মানুষ স্বাধীন হতে চেয়েছিল, তারা পশ্চিম পাকিস্তানের পক্ষে থেকে অপরাধ করেছে।

তাদের একটা আন্দোলনকে সমর্থন করি সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন। আমি মনে করি, একটা একটা ভেলিড আন্দোলন ছিল।’
এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, ‘নির্বাচনী প্রচারণায় জামায়াত একটা মারাত্মক ভুল করছে। নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি নিয়ে যেভাবে তারা মাঠে যাচ্ছে, এটার খারাপ প্রভাব পড়বে।

এটা হবে না। আসলে তারা এটা নিয়ে অনেক বেশি কথা বলে ফেলেছে তাই তারা ফিরেও আসতে পারছে না, এটা তাদের জন্য দুর্যোগ ডেকে আনবে। এটা যদি তারা নির্বাচনী প্রচারণার কৌশল হিসেবে করে থাকে—এটা অত্যন্ত ভুল একটা কৌশল।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com