1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সুখী-সমৃদ্ধ দেশ গঠন সম্ভব: মনির খান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/০৯/২০২৫ ১:২২ পিএম

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাবেক কেন্দ্রীয় নেতা ও কণ্ঠশিল্পী মনির খান বলেছেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের মধ্যে ঐক্যের বিকল্প নেই। বিএনপির নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পুরন্দপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কণ্ঠশিল্পী মনির খান বলেন, ‘আসন্ন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে যিনিই ধানের শীষের মনোনয়ন পাবেন, আমরা সবাই তার পক্ষে কাজ করবো। মনোনয়নের জন্য সবার প্রচেষ্টা থাকবে, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।’

মহেশপুরের ফতেপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুজ্জামান।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা মহিউদ্দিন মহি, জেলা কৃষকদলের সদস্য মুকুল হোসেন, উপদেষ্টা আবুল কাশেম সদ্দার, উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মুসা, ফতেপুর ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি লুৎফর রহমান, ফতেপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ কবির হোসেন প্রমুখ।

এরআগে ফতেপুর বাজারে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন মনির খান। পরে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পথসভায় হাজির হন তিনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com