1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

মুবিনুল হক হত্যা মামলার আসামি জাহাঙ্গীর গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৫/২০২৬ ১২:৫৬ এএম

কক্সবাজার সদর মডেল থানার চাঞ্চল্যকর মুবিনুল হক হত্যা মামলার মূল রহস্য উদঘাটনসহ মামলার ২নং এজাহারভুক্ত পলাতক আসামি জাহাঙ্গীরকে (২৩) গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে র‌্যাব-৭ এর সহযোগিতায় চট্টগ্রামের পটিয়া থানাধীন হুলাইন এলাকায় এক যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​র‌্যাব জানায়, গত ১৩ এপ্রিল সন্ধ্যায় কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের পরানিয়া পাড়া এলাকায় মুবিনুল হককে নির্মমভাবে হত্যা করা হয়। এই নৃশংস ঘটনার পর নিহতের মা বাদী হয়ে ১৮ এপ্রিল কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে।

​র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল মামলাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের পটিয়া এলাকায় অভিযান চালিয়ে বনফুল ফ্যাক্টরির সামনে থেকে জাহাঙ্গীরকে আইনের আওতায় আনা হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গীর পিএমখালী পরানিয়া পাড়ার আবু ছৈয়দের ছেলে।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালকআ. ম. ফারুক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মুবিনুল হক হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে জানায়, অপরাধ সংগঠনের পর থেকে সে চট্টগ্রামে আত্মগোপন করেছিল। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com