1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
রোহিঙ্গাদের জন্য আরও জমি চাইল জাতিসংঘ উখিয়ায় আড়াই বছরের শিশু ‘নো সাইফা’ নিখোঁজ, সন্ধানে পরিবারের আর্তনাদ রোহিঙ্গা প্রত্যাবাসনে বহুমাত্রিক ঝুঁকি সংকটের ৯ বছর বেনজীরকে ফেরাতে প্রত্যর্পণ আবেদন আমিরাতে পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস তরুণ বন্ধুদের দ্বারা গঠিত এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম মদের বারে হচ্ছে প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানির অভিযোগে হওয়া মামলায় গ্রেপ্তার সাংবাদিক আইওএমের গাড়ি চাপায় রোহিঙ্গা শিশুর মৃত্যু: মামলা দায়ের, কারাগারে চালক মিন্টু স্থানীয় সরকার নির্বাচনে জোট নয়, এককভাবে অংশ নেবে এনসিপি

জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে একমত জামায়াত : তাহের

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৮/২০২৫ ৩:২৩ পিএম

জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধের দাবির সঙ্গে একমত জামায়াত বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘নুরের ওপর ন্যক্কারজনক হামলার নিন্দা জানাই। এটি একটি পরিকল্পিত হামলা। তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।’

তিনি বলেন, ‘নুরের ওপর হামলার ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকা অতীতের সরকারের দমননীতির কথা মনে করিয়ে দিয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

জামায়াতের এই নায়েবে আমির বলেন, ‘জাতীয় পার্টি নিষিদ্ধ করার বিষয়ে গণ অধিকার পরিষদের দাবির সঙ্গে আমরাও একমত।’

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনাকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের মারধরে আহত হন নুরুল হক নুর।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com