1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক আর নেই আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে জামায়াত প্রার্থীর পদত্যাগ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/১২/২০২৫ ১১:০০ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছেন চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান। অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে পদত্যাগপত্র রাষ্ট্রপতি বরাবর প্রেরণ করেন তিনি।

অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, আমাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম-১ মীরসরাই আসনে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন দিয়েছে এবং যথারীতি আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে নির্বাচন করতে আইনি বাধা না থাকলেও আমি আমার নির্বাচনকে আরও গ্রহণযোগ্য করে তোলার জন্য এ পদে না থাকার সিদ্ধান্ত নিয়েছি। এই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গত ২৪ ডিসেম্বর দুপুরে একটি পত্র মাননীয় অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে মহামান্য প্রেসিডেন্ট বরাবর পাঠিয়ে দিয়েছি।

তিনি আরও বলেন, আমি সবার কাছে দোয়া চাই। আল্লাহ আমাকে দেশ, জাতি এবং মানবতার কল্যাণে আমৃত্যু সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করার যেন তৌফিক দান করেন।

প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর সকালে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম-১ (মীরসরাই) এর সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তারের কাছ থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com