1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

জামায়াতে ইসলামী মওদুদীর ইসলাম পালন করে: হেফাজত আমির

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/১১/২০২৫ ৩:৩২ পিএম

জামায়াতে ইসলামী মওদুদীর ইসলাম পালন করে বলে মন্তব্য করেছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেন, সকল মুসলমানকে মদিনার ইসলাম পালন করতে হবে।

শনিবার (০৮ নভেম্বর) দাওয়াতুল ইহসান বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘কওমি মাদরাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান’ শীর্ষক আলোচনায় জামায়াতে ইসলামীর সমালোচনা তিনি এসব কথা বলেন।

আলোচনায় অংশ নেয়া বক্তারা বলেন, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করা কোনোভাবেই কাম্য নয়। অনেক আলেম-ওলামা ব্যক্তিস্বার্থে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে ধর্মের নামে অধর্ম করছেন।

বক্তারা আরও বলেন, রাজনীতি ও ধর্মকে মিশিয়ে জনগণের মনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। তাদের অভিযোগ, জামায়াত ইসলামী ক্ষমতায় যেতে ধর্মকে ব্যবহার করছে। এমনকি দলটি ক্ষমতায় গেলে কওমি মাদরাসা বন্ধ করে দিতে পারে।

বক্তারা আরও বলেন, কওমি মাদরাসা ও ওলামায়ে দেওবন্দের ঐক্য ধরে রাখতে হবে। কোনও অবস্থাতেই এমন বক্তব্য দেয়া যাবে না যাতে কওমি মাদরাসার সুনাম নষ্ট হয়। একতার শক্তি কাজে লাগিয়ে সমাজের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান তারা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com