1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

‘দিল্লির ফাঁদে পা দিয়েছে জামায়াতে ইসলামী’

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৯/০৯/২০২৫ ১২:০৬ পিএম

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হালদা গ্রুপের চেয়ারম্যান সরওয়ার আলমগীর বলেছেন, ভারতের দিল্লি মুলা ঝুলিয়ে দিয়েছে জামায়াতে ইসলামীর সামনে। তারা ভারতের ফাঁদে পা দিয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি- সব ভারতের নীলনকশার অংশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ফটিকছড়ির রোসাংগিরী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ‘আগামীর রাষ্ট্র গঠনে জনগণের প্রত্যাশা, দাবি ও দুর্ভোগের’ কথা শুনতে আয়োজিত উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

সরওয়ার আলমগীর বলেন, আমি এমপি হই বা না হই, দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ফটিকছড়ির কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করব।

স্থানীয় ঈদগাহ ময়দানে ওই উঠান বৈঠকে ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা এম এ মাহফুজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন, বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, বাবু মিহির চক্রবর্তী, নাজিম উদ্দিন শাহীন, আবু আজম তালুকদার, শাহারিয়ার চৌধুরী, খালেদ মাহমুদ বাবুল, বেলাল উদ্দিন, রাকিবুল হক চৌধুরী রুবেল লিটু, আজম, শফিউল আলম, বিপ্লব গণি চৌধুরী, ওসমান, সামসুদ্দিন, মালেক, সাইফুল হায়দার রাসেল, মোজাহারুল ইকবাল লাভলু, নুরুল আলম, মহিন উদ্দিন মেসি, মোজাম্মেল ও মোহাম্মদ শাহেদ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com