1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়া উপজেলা বিএনপির ৮ ইউনিয়নের কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর কক্সবাজারে হেরোইন-আইসসহ আন্তঃজেলা মাদকচক্রের হোতা গ্রেপ্তার মহানগর থেকে বাইরে পাঠানো হবে অটোরিকশা: স্বরাষ্ট্রমন্ত্রী রামুতে সিএনজির আসনের নিচে লুকানো ৮ হাজার ইয়াবাসহ আটক ১ ঈদগাঁওয়ে ৮০০ টাকার পাওনা নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত সেন্টমার্টিন সংলগ্ন সাগরে ১,৭০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ২০ ৩৮ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের যুবক কক্সবাজার আলীর জাহালে আটক রোহিঙ্গাদের ভুলে গেলে সংকট আরও গভীর হবে: ইউএনএইচসিআর

শারীরিকভাবে অক্ষম ১২ জন প্রতিবন্ধীদের হুইলচেয়ার দিল জামায়াত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/১১/২০২৫ ৩:২৬ পিএম

অসহায় ও শারীরিকভাবে অক্ষম প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার বিকেলে আশুগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে স্থানীয় সরকারি শ্রমকল্যাণ কেন্দ্র মাঠে এই হুইলচেয়ার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোবারক হোসাইন। তিনি উপস্থিত অসহায় ১২ জন প্রতিবন্ধীর হাতে হুইলচেয়ার তুলে দেন। এই সময় প্রতিবন্ধীরা হুইলচেয়ার পেয়ে অনেক খুশি হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোবারক হোসাইন বলেন, ইসলামের আদর্শের ভিত্তিতে ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং গণমানুষের অধিকার আদায়ে জামায়াত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তি পেতে হলে আল্লাহর হক্ব আদায়ের পাশাপাশি মানুষের হক্ব আদায় করাও অত্যন্ত জরুরি উল্লেখ করে তিনি বলেন, জামায়াত একটি কল্যাণকামী ও গণমুখী রাজনৈতিক সংগঠন। মানুষের সমস্যা সমাধানে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। সে ধারাবাহিকতায় আজ প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার বিতরণ করছি। এতে কেউ উপকৃত হলে আমাদের পরিশ্রম সার্থক হবে।

আগামী দিনে জনগণ জামায়াতকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিলে মাত্র পাঁচ বছরের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন। এ সময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আমীর মো. শাহজাহান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. আক্তার হোসেন, শ্রম মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত পরিদর্শক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ নজরুল, জামায়াত নেতা জায়েদুল হক জাবেদ প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার শারীরিক প্রতিবন্ধী ও অসুস্থ ১২ জন নারী-পুরুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। এর আগে প্রথম দফায় উপজেলার আরো ১২ জন প্রতিবন্ধিকে হুইল চেয়ার প্রদান করেছিল উপজেলা জামায়াতে ইসলামী।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com