1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন জামায়াত নেতা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/০৯/২০২৫ ৪:১৬ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন বিল্লাল হোসেন নামের এক জামায়াত নেতা। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

বিল্লাল হোসেন কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কমলাপুর গ্রামের প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন জামায়াত নেতা বিল্লাল হোসেন।

এরই জেরে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন বিল্লাল হোসেন। সে সময় আপত্তিকর অবস্থায় বাড়ির লোকজন তাকে আটক করে। পরে তাকে মারধর করে ছেড়ে দেওয়া হয়। তবে বিষয়টি খুব গোপনীয়ভাবে মীমাংসা হলেও মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জানাজানি হয়।

নাম প্রকাশ না করার শর্তে ওই পরিবারের এক সদস্য বলেন, ‘গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই নারীর ঘরে প্রবেশ করে বিল্লাল হোসেন। তখন আমরা জানতে পেরে তাকে আটক করি।’ তবে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি বিল্লাল হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’

কালীগঞ্জ উপজেলা যুব জামায়াতের সভাপতি আব্দুল হামিদ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এমন ঘটনা ঘটলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘লোকমুখে ঘটনাটি শুনেছি। এ নিয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com