1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

অনৈতিক কাজে ধরা পড়ল জামায়াত নেতা, স্থায়ী বহিষ্কার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/১০/২০২৫ ৫:০৬ পিএম

ভোলার মনপুরায় বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার পর বিয়ে করা সেই জামায়াতের ওয়ার্ড সভাপতিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান উপজেলার ৫নং কলাতলী ইউনিয়ন জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক মো. হুমায়ুন।

তিনি জানান, বুধবার রাতে কলাতলী ইউনিয়ন জামায়াতে ইসলামী কার্যালয়ে এক জরুরি সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নারীঘটিত ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত জামায়াত নেতা হলেন কলাতলি ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. শোয়াইব।

এ ব্যাপারে মনপুরা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমিমুল ইহসান জসিম জানান, কোনো অপকর্মকারীর স্থান জামায়াতে নই। তাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ২টার দিকে কলাতলী ইউনিয়নের বাতানখাল এলাকায় বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে গাছের সঙ্গে বেঁধে রাখেন স্থানীয় বাসিন্দারা। পরে ওই বিধবা নারীকে বিয়ে করেন তিনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com