পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিঠাখালী নেছারিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদে অনুষ্ঠিত নির্বাচনে আলোচনার জন্ম দিয়েছে এক চমকপ্রদ ফলাফল।
গোপন ব্যালটে অনুষ্ঠিত এ নির্বাচনে উপজেলা ছাত্রদল নেতা শাহাদাত হোসেন সভাপতি পদে জয়লাভ করেছেন। তিনি পরাজিত করেছেন মঠবাড়িয়া আসনের জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল জলিল শরীফকে।
অসম দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে এই নির্বাচনটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা বলছেন, একজন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীর একজন তরুণ ছাত্রদল নেতার কাছে পরাজয় স্থানীয় রাজনীতিতে নতুন বার্তা বহন করছে।
এ বিষয়ে এলাকাবাসীর অভিমত—এই ফলাফল তরুণ নেতৃত্বের উত্থানের প্রতীক এবং প্রভাবশালী রাজনীতিকদের জন্য একটি সতর্ক সংকেত।