1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

আ.লীগের সহ-সভাপতিকে নিয়ে সমাবেশ করলেন জামায়াতের এমপি প্রার্থী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/০৮/২০২৫ ৭:০৩ এএম

কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের বিহারমণ্ডলে জামায়াতে ইসলামীর সম্মেলনে এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহিদের পাশে আওয়ামী লীগের সহ-সভাপতির উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে অনুষ্ঠিত সম্মেলনে জামায়াত নেতাদের সাথে মঞ্চে মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত মাস্টারকে দেখা গেছে।

জানা যায়, জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলা শাখার উদ্যোগে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন গ্রামে সাধারণ সভা ও মতবিনিময় করছে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি, কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহিদ। উপজেলার মোহনপুর ইউনিয়নের বিহারমণ্ডলে জামায়াতের নেতাকর্মী ও গ্রামবাসীকে নিয়ে বিহারমণ্ডল বাজারে ধারাবাহিক সাধারণ সভা ও মতবিনিময় সভা অংশ করেন মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত মাস্টার।

স্থানীয় এক জামায়াত নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ সরকারের সময় যেসব নেতা জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছেন, এখন তারাই দল বদলে জামায়াতে ঘেঁষার চেষ্টা করছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত মাস্টার বলেন, এখন তো আওয়ামী লীগ নাই। আমি বাজারে ছিলাম, তারা আমাকে ডেকে নিয়ে সভার সামনের সারিতে বসিয়েছে।

দেবিদ্বার উপজেলা জামাতের আমির মো. শহিদুল ইসলাম বলেন, সভায় আওয়ামী লীগের ইউনিয়ন সহ-সভাপতি ছিল বিষয়টি আমার চোখে পড়েনি।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি, কুমিল্লা-৪ আসনে জামায়াতের এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহিদকে একাধিকবার ফোন করা হলেও কল রিসিভ করেননি।
সূত্রঃ বার্তা বাজার

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com