বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির জুলাইয়ের নাম ব্যবহার করে বিভিন্ন প্ল্যাটফর্ম খুলে মব করাচ্ছে বলে অভিযোগ তুলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
প্রতিমন্ত্রী নুরের দাবি, ৫ আগস্টের পর থেকে এসব কর্মকাণ্ড চালাচ্ছে জামায়াত-শিবির।
আজ রোববার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন নুরুল হক নুর।
একইসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে চুনকালি দেওয়ার মতো সাম্প্রদায়িক জামায়াতের অপকর্ম রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।
নুরুল হক নুর ফেসবুক পোস্টে বলেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথের ছবিতে চুনকালির মতো সাম্প্রদায়িক জামাতি অপকর্ম রুখে দাঁড়ান। ৫ আগস্টের পর থেকে জামায়াত-শিবির জুলাইয়ের নাম ব্যবহার করে বিভিন্ন প্ল্যাটফর্ম খুলে এসব মব ও সাম্প্রদায়িক কর্মকাণ্ড করাচ্ছে।