1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রকাশ্যে শপথ করে যুবদল নেতা বললেন ‘ আমি অপহরণ করিনি’ স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি শেখ হাসিনা উন্নয়নের নামে দেশকে দেউলিয়া করেছিল, বর্তমান সরকারকে সেই ফাঁদে পড়ার প্রয়োজন নেই: মাহমুদুর রহমান মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ায় হাসপাতালে গেলেন মাসুদ সাইদী নাইক্ষ্যংছড়িতে ইয়াবা নেটওয়ার্কের অভিযোগ, আলোচনায় ‘সোর্স’ পরিচয়ের নুরুল আমিন কক্সবাজারে ৬ কোটি টাকার ইয়াবা মামলায় যুবকের ১৫ বছরের সাজা ওয়ারেন্ট তামিলে কঠোর মহেশখালী থানা পুলিশ, আটক ১১ ১৭ বছর পর কক্সবাজার জেলা বিএনপির নতুন কমিটি, নেতৃত্বে কারা আসছেন? রামুর রেজুখাল চেকপোস্টে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী ফাতেমা আটক র‌্যাবের অভিযান: টেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ ২ জন ও ঈদগাঁওয়ে অস্ত্রসহ ২ জন গ্রেফতার

জামায়াত ৭১ সালের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না: আমির হামজা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/১২/২০২৫ ১১:০৩ এএম

কুষ্টিয়া-৩ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা বিজয় দিবসের সকালে কুষ্টিয়ায় আয়োজিত বিজয় র‍্যালিতে বলেছেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধের বিরুদ্ধে ছিল না, বরং ভারতের গ্রাসনের বিরোধিতা করেছিল। এই সময়কাল সম্পর্কে বহু মিথ্যা রচনা প্রচলিত রয়েছে। বদরুদ্দীন উমরের লেখা ইতিহাসে মুক্তিযুদ্ধ নিয়ে যে অনেক কল্পকাহিনি রয়েছে, তার ৯০ শতাংশই মিথ্যা।”

তিনি আরও বলেন, “আজকের এই বিজয় র‍্যালি আমাদের ১৯৭১ সালের স্বাধীনতার পক্ষে অবস্থানের প্রতীক। আগামীর বাংলাদেশকে ভারতের প্রভাবমুক্ত করতে আমরা কাজ করব। আমাদের লক্ষ্য দেশের ঐক্য বজায় রাখা।”

আমির হামজা সভায় উপস্থিত সকলকে একত্রিত করার বার্তা দিয়ে বলেন, “পেছনের ইতিহাসে আটকে না থেকে আমরা নতুন ইতিহাস তৈরি করতে চাই। দেশপ্রেমের ভিত্তিতে সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নেব।”

র‍্যালিতে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে কুষ্টিয়া জেলা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার র‌ফিকুল ইসলাম টুকু মন্তব্য করেছেন, “রাজনৈতিক বক্তব্য হিসেবে এগুলো আমরা গ্রহণ করি না। মুক্তিযুদ্ধের ইতিহাস চিরসত্য এবং এটি সবাই জানে। নির্বাচনে জেতার জন্য অনেকেই বিভিন্ন মন্তব্য করেন।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com