1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে অপহরণ-মানবপাচার চক্রের মূলহোতা ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার তৃণমূলে জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে সংগঠনের ভীত মজবুতের আহ্বান আনোয়ারীর শহরের ফাতের ঘোনায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্বামী পলাতক ঢাকায় ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার উখিয়ার জসিম; ড্রাইভার পরিচয়ে ট্রাক মালিক, গড়েছেন জমি-বাড়ি ও বাড়ির সামনে মার্কেট লবণ চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী আইএমএফের শর্ত আমাদের অর্থনীতির জন্য ‘সুইটেবল’ না: অর্থমন্ত্রী ৩ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের হ্নীলার দম্পতিসহ ৩ মাদক কারবারি পেকুয়ায় পুলিশের অভিযানে আটক গাছ না লাগিয়েই কর্ণফুলী টানেলের ৫০ কোটি টাকা নিয়ে গেছে: প্রধানমন্ত্রী প্রতিটি মেয়ের ভবিষ্যৎ গড়ায় রাষ্ট্র হবে সহায়ক শক্তি : জুবাইদা রহমান এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকায় ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার উখিয়ার জসিম; ড্রাইভার পরিচয়ে ট্রাক মালিক, গড়েছেন জমি-বাড়ি ও বাড়ির সামনে মার্কেট

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০৫/২০২৬ ১:০১ এএম

গত ১০ই মে রবিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের সবুজবাগ সার্কেলের একটি বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ উখিয়ার রাজাপালং এলাকার জসিমকে আটক করা হয়েছে। এসময় তার সঙ্গে আরও একজনকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, আটক জসিম উখিয়ার রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বর্তমানে তিনি ৩ নম্বর ওয়ার্ড হরিণমারা এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করেছেন। বাড়ির সামনে করেছেন মার্কেট। পাশাপাশি তিনি বর্তমানে ট্রাকের মালিক বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটক দুজনকে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, জসিম দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। এলাকায় বিভিন্ন সময়ে ইয়াবা লেনদেন ও মাদক সংশ্লিষ্ট ঘটনায় তার নাম উঠে এসেছে বলেও দাবি করেন অনেকে।

এদিকে, অভিযানের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com