1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বাংলাদেশের ওপর কুদৃষ্টি পড়েছে ইসরায়েলের! ফেল করা শিক্ষার্থীদের প্রস্তুতির সময় দেওয়া হবে এক মাস, শিগগিরই পরীক্ষা: শিক্ষামন্ত্রী বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা, গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ উখিয়ায় পুলিশ দেখে বন্দুক ফেলে পালালেন দুই দুর্বৃত্ত আগামীকাল প্রকাশ হচ্ছে এইচএসসির পরীক্ষার ফলাফল সরকারি কোয়ার্টারে সাবলেট ৩১ অক্টোবরের মধ্যে না সরালে বাসা বাতিল উখিয়ায় গ্যাসের আগুন ১৫ দিন পর্যবেক্ষণে রাখবে বাপেক্স ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খান

চকরিয়ায় যৌথবাহিনীর অভিযান: অস্ত্র,কার্তুজ সহ যুবক আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০১/২০২৬ ২:৪৯ পিএম

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় যৌথ বাহিনীর অভিযানে আশরাফুল হোসেন সজীব (৩৫)নামে এক যুবক আটক হয়েছে।এসময় উদ্ধার করা হয়

১টি দেশীয় অস্ত্র,১৪ রাউন্ড কার্তুজ, ২টি দেশীয় ধারালো দা, ৯ টি লিড স্পিন্টার,গান পাওডার এবং অস্ত্র তৈরীর বিভিন্ন সরঞ্জামাদি।

শুক্রবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ডুলাহাজরা ইউনিয়নের উলুবোনিয়ায় এ যৌথ অভিযান চালানো হয়।

সেনাবাহিনীর সূত্রে জানাগেছে-
আটককৃত সজীব দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র বহন এবং অস্ত্র তৈরির মতো অবৈধ কার্যকালাপে জড়িত ছিলো। সে এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী। তার নেতৃতে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র স্থানীয় জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত এবং শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার ও অপতৎপরতা দমনের লক্ষ্যে অভিযানটি পরিচালিত হয়।

আশরাফুল হোসেন সজীবের নামে পৃথক ৪টি মামলা রয়েছে।

আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র,গোলাবারুদ চকরিয়া থানায় পরবর্তী আইনি কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com