1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

কক্সবাজারে ঝাউবাগান থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৯/২০২৫ ৯:৫৬ এএম

কক্সবাজার শহরের সমুদ্র তীরবর্তী ঝাউবাগানে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ আমিন (২৫) নামে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সৈকতের গলফ মাঠ সংলগ্ন ঝাউবাগানে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পাওয়ার পর মরদেহ উদ্ধার করে পুলিশ।

আমিন ‘আমার প্রাণের বাংলাদেশ’ নামে একটি দৈনিকের উখিয়া উপজেলা প্রতিনিধি ছিলেন। তাঁর বাড়ি উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ১ নম্বর ওয়ার্ডে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তাঁর পকেটে চট্টগ্রাম-কক্সবাজার রুটের একটি বাসের টিকেট পাওয়া গেছে। টিকিটে চট্টগ্রাম থেকে যাত্রার সময় ৩ সেপ্টেম্বর রাত ৯টা ২০ মিনিট উল্লেখ ছিল।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com