1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

প্রকাশ্যে শপথ করে যুবদল নেতা বললেন ‘ আমি অপহরণ করিনি’

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/০৫/২০২৬ ১:০২ এএম

শপথ করে অপহরণের ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করে আলোচনার জন্ম দিয়েছেন কক্সবাজারের উখিয়ার আবুল ফয়েজ (৩০) নামে এক যুবক, তিনি উপজেলার পালংখালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে পালংখালীতে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করে এই যুবদল নেতা বলেন, ‘ আমি আগামী ইউপি সদস্য নির্বাচনে জয়ী হবো দেখে আমার প্রতিপক্ষ ফেসবুক, মিডিয়ায় মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে। গতকাল (১৩ মে) কক্সবাজার প্রেসক্লাবে আমার বিরুদ্ধে একদল মাদককারবারি সংবাদ সম্মেলন দাবী করে আমি তাদের অপহরণ করেছি।’

বক্তব্যের একপর্যায়ে কুরআন মাথা নিয়ে তিনি বলেন, ‘আমি অপহরণ করিনি, তারা একেকবার একেক কথা বলছে। সাড়ে ৩ লাখ ইয়াবা নিয়ে ৩ বছর কারাগারে থাকা শীর্ষ মাদক কারবারি মুন্না এসব করছে, আমার নামে মাদকের কোন মামলা নেই। পবিত্র কুরআন ধরে বলছি, আমি যদি দোষ করে থাকি তাহলে আমার উপর আল্লাহর গজব পড়বে। ‘ এসময় তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করেন।

এর আগে গতকাল কক্সবাজার প্রেসক্লাবে সাখাওয়াত হোছাইন মুন্না, মোজাম্মেল হক, হেলাল উদ্দিন, গিয়াস উদ্দিন ও হাবিবুল বাশার সংবাদ সম্মেলন করে আবুল ফয়েজের বিরুদ্ধে অপহরণের পর শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেন।

সংবাদ সম্মেলনে তারা জানান, ‘ সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী পালংখালী থেকে আড়াই লাখ ইয়াবা উদ্ধার করে। এতবড় চালান ধরা পড়ার পেছনে মাদককারবারিরা তাদের দায়ী করছে এবং সে মাদকের টাকা ফেরত চাচ্ছে। ‘

মোজাম্মেল হক বলেন, ‘ এসবের পেছনে আবুল ফয়েজ দায়ী। সে আমাদের অপহরণ করে মারধর করেছে,তার লোকজন প্রতিনিয়ত হুমকি ধমকি ও হামলা করছে বাড়িঘরে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এদিকে বৃহস্পতিবার বিকেলে ঘটনার জেরে পালংখালীর বটতলী স্টেশন এলাকায় আবুল ফয়েজের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করে ৯ নং ওয়ার্ডের সহস্রাধিক মানুষ। এছাড়াও ইউনিয়ন, উপজেলা বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা সেই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া আব্দুল্লাহ আল মামুন নামে স্থানীয় বাসিন্দা বলেন, ‘ আবুল ফয়েজ ভাইয়ের বাবা, প্রবাসী তাদের পুরো পরিবার রেমিট্যান্স যোদ্ধা। উনি এলাকার মানুষকে বিপদে-আপদে সহযোগিতা করেন। উনার বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র হচ্ছে আমরা তার প্রতিবাদ জানাই।’

উখিয়া উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মালেক মানিক মানববন্ধনের বক্তব্যে বলেন, ‘ ফয়েজ দলের নিবেদিত ও দুঃসময়ের কর্মী। তার বিরুদ্ধে ষড়যন্ত্র হলে আমরা বসে থাকবো না, যারা এসব করছে তাদের সময়োচিত জবাব দেওয়া হবে।’

প্রসঙ্গত, গত (৮ মে) শুক্রবার ভোরে পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকার সৈয়দুল ইসলামের বসতবাড়ি সংলগ্ন বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় আড়াই লাখ ইয়াবা উদ্ধারের কথা জানায় র‍্যাব-১৫।

র‍্যাব জানিয়েছে, ঐ ঘটনায় পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে উখিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে তৎপরতা অব্যাহত আছে।
সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com