1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসস্ত্রসহ যুবলীগ নেতা ও দুই ডাকাত গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/১০/২০২৫ ১০:৫৮ এএম

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ যুবলীগ নেতা আবদুল হাকিম অভি এবং দুই ডাকাতকে গ্রেফতার করেছে। অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার পাঁচলাইশ থানার ষোলশহর ২নং গেইটের কসমোপলিটন আবাসিক এলাকায় মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের টিম নং-০৪ অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলো মোঃ আব্দুল গফুর (৪৪), মোঃ আব্দুল হাকিম অভি (২৭), মোহাম্মদ আলী (৪৭)।

পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম:লোহার কার্টার ,স্টিলের চান কুড়াল , লোহার শাবল , লোহার ধামা ২টি, হেক্সোব্লেড , লোহার করাত ২টি , বিভিন্ন সাইজের লোহার হাতুড়ি ২টি, গ্রেন্ডিং মেশিন , সেলাই রেঞ্জ ২টি , প্লাস ৩টি, স্ক্রু ড্রাইভার ৭টি, ডালি ৪টি, লোহার কাঁচি ১টি

পুলিশ আরো জানায়, আটককৃত ১নং আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টি মামলা, ২নং আসামির বিরুদ্ধে ৬টি মামলা এবং ৩নং আসামির বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় পথচারী ও সাধারণ মানুষের কাছে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ অর্থ, মোবাইল, স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান সামগ্রী ডাকাতি ও চুরি করে আসছিল।

এই ঘটনায় পাঁচলাইশ থানায় ধারা ৩৯৯/৪০২, পেনাল কোড ১৮৬০ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃতদের মাধ্যমে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চলমান ডাকাতি ও চুরির সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদেরও দ্রুত শনাক্ত ও গ্রেফতার করা হবে।

চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ধৃতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com