1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

হত্যা মামলার আসামি গোপালগঞ্জের যুবলীগ নেতা ঢাকায় গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৯/২০২৫ ৮:৫১ এএম

বৈষম্যবিরোধী আন্দোলনে সালাউদ্দিন সুমন হত্যা মামলার সন্ধিগ্ধ আসামি গোপালগঞ্জ সদর থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজ মাহমুদকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গতকাল বুধবার রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত বছরের ১৯ জুলাই রাজধানীর দক্ষিণ বনশ্রী ২ নম্বর জামে মসজিদের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল করছিল। এসময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে সালাউদ্দিন সুমন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী ফাতমা আক্তার তমা বাদী হয়ে ৬ জুলাই খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

থানা সূত্রে জানা যায়, তদন্তাধীন এ মামলায় অভিযান পরিচালনা করে এস এম ফিরোজ মাহমুদকে গ্রেফতার করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com