1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দেশের নতুন প্রধান বিচারপতি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/১২/২০২৫ ১১:৩৪ এএম

বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ প্রদান করেন। দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তার দীর্ঘ বিচারিক অভিজ্ঞতা, পেশাগত সততা এবং সাংবিধানিক ব্যাখ্যায় গুরুত্বপূর্ণ অবদানের মাধ্যমে নিজেকে সুপ্রিম কোর্টের অন্যতম প্রভাবশালী বিচারপতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

এ নিয়োগের মাধ্যমে বিচার বিভাগের শীর্ষ পদে দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন তিনি। শপথ গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন নতুন প্রধান বিচারপতি।

গত বছর ১১ আগস্ট দেশের ২৫ তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বপান সৈয়দ রেফাত আহমেদ। আগামী শনিবার তিনি অবসরে যাবেন। বর্তমানে সুপ্রিম কোর্ট বার্ষিক ছুটি থাকায় গত বৃহস্পতিবার তার জীবনের শেষ কর্ম দিবস। রীতি অনুযায়ী ঐদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে বিদায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হয়।

ড. সৈয়দ রেফাত আহমেদ অবসর গ্রহণের আগে বিচারক জীবনের ইতি টেনে বর্তমানে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন। তার অবসরকে ঘিরে দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল কে হচ্ছেন দেশের পরবর্তী প্রধান বিচারপতি? অবশেষে সেই কৌতূহলের অবসান ঘটল বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নিয়োগের মধ্য দিয়ে।

জুবায়ের রহমান চৌধুরীর জীবনী :

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর আরেকটি মাস্টার্স করেন।

জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে ও ১৯৮৭ সালের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। দুই বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়।

২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন এবং ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি শপথ পাঠ করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com