1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

সালাহউদ্দিন আহমেদের উদ্যোগে পেকুয়ায় কহলখালী খাল খনন শুরু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/১২/২০২৫ ১:১৮ পিএম

পেকুয়া সদর ইউনিয়নের গুরুত্বপূর্ণ কহলখালী খাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের ব্যক্তিগত উদ্যোগ ও প্রচেষ্টায় খননের কাজ শুরু হয়েছে। গতকাল (১৮ ডিসেম্বর) খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ এবং প্যানেল চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম. শাহনেওয়াজ আজাদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

স্থানীয়দের মতে, খনন কাজ সম্পন্ন হলে আশপাশের শতশত একর জমিতে বোরো ধান ও সবজি চাষ সম্ভব হবে। দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের দখল, দূষণ ও আবর্জনা ফেলার কারণে জোয়ার-ভাটার এই প্রাচীন খালটি ভরাট হয়ে পানিপ্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল।

ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান এম. শাহনেওয়াজ আজাদ বলেন, সালাহউদ্দিন আহমেদের নির্দেশে পেকুয়া বাজার থেকে নুইন্যামুইন্যা ব্রিজ পর্যন্ত খাল খনন করা হচ্ছে, যা এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত উপকারী হবে।

পরিদর্শনকালে চেয়ারম্যান এম. বাহাদুর শাহ বলেন, কহলখালী খাল খননের মাধ্যমে খালটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এটি পেকুয়া বাজার সংলগ্ন বাণিজ্যিক এলাকা, পরিবেশ ও কৃষির জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com