1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

জামায়াতের মুনাফেকি থেকে সাবধান থাকার আহ্বান কায়কোবাদের

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/১১/২০২৫ ১২:৩১ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, ‘নির্বাচন আসছে। একটি ইসলামী দল নির্বাচন অংশগ্রহণ করবে, আরো কয়েকটি দল নির্বাচনে আসবে। জামায়াতে ইসলামী এখন আবোলতাবোল কথা বলে। আসন্ন নির্বাচনে তারা মানুষকে নানা কথা বলে মন গলাতে চেষ্টা করবে। তাদের মুনাফেকি থেকে সাবধান থাকবেন।’

শনিবার (৮ নভেম্বর) বিকেলে কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল সরকারি কলেজ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার প্রচার ও নির্বাচন উপলক্ষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কায়কোবাদ বলেন, ‘শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে বাকশাল কায়েমের দেশের সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিলেন। জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন।

২০০১ সালে বেগম খালেদা জিয়া তাদের ১৮টি আসনের ব্যবস্থা করে দিয়েছেন। ওই সময়ে দুজনকে মন্ত্রিত্ব দিয়েছেন। তারা মন্ত্রণালয়ে বসে দলকে সংগঠিত করেছেন।’

তিনি আরো বলেন, ‘টর্নেডোতে চারজনের ঘর উড়ে গেছে। সবাইকে আমরা নানা সহায়তা দিয়েছিলাম। টাকা দিইনি। এদের একজনকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছিল। পরে জানলাম তিনি জামায়াত করেন। জামায়াত তাদের টাকা দিয়েছে। শুনে অবাক হলাম। বাকিরা কি মুসলিম নন! আমাদের নেতা তারেক রহমান অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তিনি দেশে আসবেন। আমরা মুরাদনগরের মানুষ তাকে বরণ করে নেব।’

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার প্রমুখ।

দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে ব্যানার, পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে হাজার হাজার নেতাকর্মী জনসভাস্থলে এসে উপস্থিত হন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com